বহুল প্রতীক্ষিত ট্রায়াল ক্লাস শুরু
- প্রকাশ
- ৩১ অক্টোবর, ২০২৬
- কার্যকর
- ৩১ অক্টোবর, ২০২৬ – ২৫ ডিসেম্বর, ২০২৬
- প্রদানকারী
- প্রধান শিক্ষক
১ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর, ২০২৬ সকাল ৯:০০টা থেকে ১১:০০টা পর্যন্ত স্কুল ক্যাম্পাসের ২য় তলায় ট্রায়াল ক্লাস চলবে। — আসন সংখ্যা সীমিত।
- • শ্রেণি:
- • সময়:
- প্লে থেকে পঞ্চম শ্রেণি
- সকাল ৯টা থেকে ১১ টা পর্যন্ত
- • স্থান:
- স্কুল ক্যাম্পাস (২য় তলা)
এতদ্বারা সম্মানিত অভিভাবক ও সুধী মহলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল (১লা নভেম্বর, ২০২৬) থেকে ‘জিনিয়াস ক্যাডেট স্কুলে’ শুরু হতে যাচ্ছে সচেতন অভিভাবকদের বহু প্রতীক্ষিত সেই ট্রায়াল ক্লাস, যা আমাদের আদরের সোনামণিদের জন্য নভেম্বর ও ডিসেম্বর মাসজুড়ে চলবে।
নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানের সঠিক ও উন্নত পাঠদান পদ্ধতি যাচাইয়ের জন্য এই বিশেষ ক্লাসের আয়োজন করা হয়েছে।
আসন্ন শিক্ষাবর্ষের ভর্তিচ্ছু সকল শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের এই ট্রায়াল ক্লাসে অংশগ্রহণের জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হলো। আসন সংখ্যা সীমিত হওয়ায় দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
অনুরোধক্রমে, প্রধান শিক্ষক জিনিয়াস ক্যাডেট স্কুল ০১৯৭-২০১৮১২১
